এপ্রিল 082013
 

হেফাজতে ইসলামীর বীর আন্দোলনকারীদের জন্য একটি উত্তম প্রস্তাব – আপনারা বাংলাদেশের আইন পরিবর্তনের আন্দোলন বাদ দিয়া বরং সৌদিআরব আর পাকিস্হান যাওয়ার আন্দোলনে নামেন। সাধারন জনগন আপনাদের সাপোর্টে থাকবে। ওই দাবী নিয়া লংমার্চ করেন, আমাদেরও সাথে পাবেন। হরতাল দেন, আমাদের রাস্তায় পাবেন। স্লোগান দেন, আপনাদের পক্ষে আমরাও গলা মেলাই, “এক দফা এক দাবী সৌদিআরব পাকিস্হান কবে পাঠাবি।“

যে আইনগুলোর স্বপ্ন দেখতেছেন, বাংলাদেশে কোনদিনই পাইবেন না। সৌদিআরব পাকিস্হানে রেডিমেড আছে, বেশি বেশি কাডাল পাতা খাবেন আর আইন মাইনা চলবেন। সৌদিতে কাডাল পাতার অভাবে কষ্টে যাতে না থাকেন এজন্য প্রয়োজনে সমস্ত কাডাল গাছ সাবার করে আপনাদের পাতা দেওয়া হবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কাডালের বিচিও সাথে দেওয়া হবে।

এই দেশের শিক্ষানীতি আপনাদের সহায়ক না, আরবী শিক্ষা বাধ্যতামূলক না, সৌরজগৎ, মহাকাশ, বিবর্তন …কি কি সব নাক্তিক্যবাদী বালছালে বই পুস্তক ভরপুর। এইসব পইড়া পোলাপানের ঈমান নষ্ট হইতেছে।

এই দেশে নারী পুরুষ একসাথে রিকশায় ঘোরে, পার্কে বসে ডেটিং মারে, শালার দেশটাও চালায় নারীরা। নারীর কথায় উঠতে হয় বসতে হয়। আমরা বুঝি এতে আপনারা বড়ই অপমানিত বোধ করেন, আপনাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়।

সংবিধানে আরবী নাই, নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ তারপরেও নাকি ধর্ম নিরপেক্ষ। ইসলামী আইনের কোন স্হান নাই। চুরি করলে হাত কাটা হয় না, জেনা করলে মাইয়ারে পাথর ছুইড়া মারা হয় না, নাস্তিকরা অবাধে ঘুইরা বেড়াই, তাদের কল্লা কাটা হয় না। কি নাফরমানী সংবিধান আর আইন!

মূর্তিতে দেশটা ভইরা যাইতেছে, জায়গায় জায়গায় শহীদ মিনার আর মূর্তি, মানুষজন আবার ফুল দিয়া পূজা করতেছে। দিন দিন দেশটা মালাউনের দেশ হয়ে যাইতেছে।

১লা ফাল্গুন, ১লা বৈশাখের মতো হিন্দু সংষ্কৃতি, মোমবাতি, মশাল জ্বালাইয়া বিজাতীয় সংষ্কৃতি দিয়া দেশটা ভইরা গেছে।

দাড়ি টুপি থাকলে মানুষ জঙ্গী বইলা সন্দেহ করে, মাইয়ারা বোরকা পড়লে খারাপ কিছু ভাবে, মাদ্রাসা নিয়া টিটকারী করে।

আসলে দেশটা আর আপনাদের বসবাসের উপযুক্ত নাই। আপনারা নারী নেতৃত্ব বিরোধী হইয়া সেই নারীর কাছেই আইন আর সংবিধান সংশোধনের দাবী জানাইতেছেন। এইডা আপনাদের জন্যেও অপমানজনক। সুতরাং ঈমান ঠিক রাখতে হইলে, পরিপূর্ণ ইসলামী আইন চাইলে দ্রুত অন্য সকল দাবী পরিহার করে সরকারের কাছে দাবী তুলুন যেন আপনাদের ইসলামের রক্ষাকর্তা পাকিস্হান আর সৌদিআরবে পাঠানোর ব্যবস্হা করে। ঈমানে কইলাম নাস্তিকরাও আপনাদের পক্ষে মাঠে থাকবে।

VN:R_U [1.9.22_1171]
Rating: 5.5/10 (2 votes cast)
এপ্রিল 082013
 

প্রধানমন্ত্রীর বাসভবন। জোটের প্রধান নেতারা প্রধানমন্ত্রীর বিশেষ ডিনারে উপস্হিত হয়েছেন। প্রধানমন্ত্রীর মুখোমুখি আছেন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ এবং সরাষ্ট্রমন্ত্রী মতিউর রহমান নিজামী, ডানদিকে বসেছেন ধর্মমন্ত্রী আল্লামা আহমদ শফি, বানিজ্যমন্ত্রী কাদের সিদ্দিকী, শিক্ষামন্ত্রী দেলোয়ার হোসেন সাঈদী, চরমোনাই পীর রেজাউল করিম, কাদের মোল্লাসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং বামপাশে পররাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপির অন্যরা। সময়টা [...]

এপ্রিল 032013
 
ব্লগারদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করছি

১ল এপ্রিল রাতে তিনজন ব্লগারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এরা হলেন মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত শুভ। তাদেরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মুক্তমনা এই ব্লগারদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের অবিলম্বে মুক্তি দাবী করছি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্লগ ও ফেসবুকে নাস্তিকতা প্রচার করতেন এবং বিভিন্ন ধর্মের বিরুদ্ধে কথা বলতেন। তাদের [...]

মাতৃভূমি

 Posted by at 3:38 অপরাহ্ন  1 Response »
ফেব্রুয়ারী 252013
 

লিখাটা লিখছিলাম ২০১০ সালের ১৪ ফেব্রয়ারিতে। কিন্তু কোন জায়গায় প্রকাশ করার মত সাহস পাই নাই। হঠাৎ আজকে মনে হল লেখাটা পকাশ করি খারাপ ভাল তো লেখাতে থাকবেই। ‘ভালবাসা‌!’  হ্যা ভালবাসা, আর সবচেয়ে তীব্র ভালবাসাটি হওয়া উচিৎ মাতৃভূমির জন্য। যে মাতৃভূমি আমাদের বাঁচতে শেখায়, চলতে শেখায় তার জন্যই। যে মাতৃভূমি আমাদের পথ দেখায় তার জন্য। আর [...]

ফেব্রুয়ারী 202013
 

আজ সকালে ৮ টার সময় ভার্সিটিতে যাওয়ার জন্য বাসে উঠি, বরাবরের মত আজও রাস্তায় প্রচুর পরিমানে জ্যাম। সবার মাঝে উৎকন্ঠা কখন সবাই তার গন্তব্য স্থানে পেীছাবে। তাদের মত আমার মাঝে ও উৎকন্ঠা ছিল আমি কখন ক্লাসে পৌছাবো। বাস চলতে চলতে যখন রুপসী বাংলা(শেরাটন হোঠেল) এর কাছে পৌছাল , তখন হেল্পার বলল শাহবাগের যাত্রিরা নামুন। এমন [...]

ফেব্রুয়ারী 182013
 

আজ দেশের সর্ব স্তরের মানুষের দাবি উঠেছে যুদ্ধ অপরাধী নরপশুদের ফাঁসিসহ সকল ধর্ম ভিত্তিক দলগুলো নিষিদ্ধ করার। এমনকি প্রবাসেও এই গণ আন্দোলনের জোয়ারের যেন সামান্য কমতি নেই। ধর্ম ভিত্তিক রাজনৈতিক ফ্যাসিবাদী শক্তি গুলোর মানুষ খুন, ধর্ষণও লুটপাটের মত নির্মম বর্বরতার বিরুদ্ধে এই প্রজন্ম যখন নতুন করে জেগে উঠেছে, ঠিক এই মুহূর্তেই নরপশুদের বাঁচাতে দেশ বিদেশের [...]

ফেব্রুয়ারী 042013
 

নাউজুবিল্লা, নাউজুবিল্লা । কাহারা এই রকমটা বলিয়া থাকেন যে, যুদ্ধরত অবস্থায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী ও তাহাদের দল অপকর্ম করিয়াছিল? এমন সত্য নিষ্ঠ বান্দাগণের উপর দুষ্ট লোকের কালিমা স্বয়ং আল্লাহতালাও গ্রাহ্য করিবেন না । যাহারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মুজাহিদ, নিজামী, ও গোলাম আজমের মত ধর্ম পরায়ণ এসলামের একনিষ্ঠ বান্দাগণের যুদ্ধরত অবস্থায় গণহত্যা, ধর্ষণ, [...]

জানুয়ারী 152013
 

সারা বিশ্বে যে গুপ্তহত্যা অভিযান চলছে তার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি একথা বলেছেন। ভয়েস অব রাশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে চমস্কি আরও বলেন, ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বেই বিশ্বে গুপ্তহত্যা পরিচালিত হচ্ছে বলেও তিনি জোরালো মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা জোরালোভাবে মানবাধিকার [...]

জানুয়ারী 052013
 

তখনও অনুষ্ঠান শেষ হয়নি । প্রগতিশীল ছাত্র জোট আয়োজিত “Our campus Our Right” বিষয়ক একটি সেমিনারের শেষে প্রশ্ন উত্তর পর্ব চলছে । অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশে-দুল ইসলাম (বাবু)। আমার উপর দায়িত্ব ছিল অনুষ্ঠানের বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর দেয়া । প্রশ্নের উত্তরের এক পর্যায়ে বললাম ক্যাম্পাসের সকল বন্ধু-বান্ধবী মিলে ক্যাম্পাসের ভালো-মন্দ [...]

অক্টোবর 162012
 

বিশ্বব্যাপী কোরআন অবমাননা নিয়ে উত্তাল অবস্থার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশেও কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। তারই রেশ ধরে কিছুদিন আগে রামু আর উখিয়ায় ঘটে গেল দেশের অন্যতম নারকীয় সাম্প্রদায়িক হামলা। বিচ্ছিন্ন ভাবে চলছে কোরআন অবমাননা, মূর্তি ও প্রতিমা ভাংচুর, বিভিন্ন উপাসনালয়ে হামলা এবং সাম্প্রদায়িক সংঘর্ষ। অথচ ধর্ম শান্তির কথা বলে, সম্প্রীদির কথা বলে। সম্প্রীতির বাংলাদেমে [...]