কুম্ভীরাশ্রু

 Posted by at 1:34 পূর্বাহ্ন  Add comments
এপ্রিল 082012
 
না পাওয়া সব আপনার দাঁড়িপাল্লা জীবনে
রাখঢাক থাকেনা কিছুই
আপনার বিষাদসিন্ধু এখন শ্রুতি
কত শত কানে লেগে আছে আপনার হা-হুতাশ
সত্যি কি হৃদয়বিদারক!
খবর সেদিন ছিল যেইদিন আমি আপনার
বোরখা তুলে উলঙ্গ রাজপ্রাসাদ দেখেছিলাম
তারপর অনেকদিন কারও সাথে বার্তালাপ হয়নি
পাড়ার হরেণ জেঠুর দোকানে গিয়ে
ব্যায়াম করে চলে এসেছি ব্যাগ নিয়ে
বউটাও রাতে ঠিকমতো চাদর উল্টাতো না
অথচ পাড়ার আবালবৃদ্ধবনিতা আপনার নামে
উলু দেয়, শাঁখ বাজায়, আরও কত কি
আসলে তারা তো জানেনা জলের ঘনত্ব আর
সংমিশ্রন কোন কোন জৈবিক অনুভূতির

VN:R_U [1.9.22_1171]
Rating: 0.0/10 (0 votes cast)