সাহিত্য

বোধোদয়

আজকে অবশেষে- হল বোধোদয়, ভুল করিনি তোমায় ভালবেসে। পাইনি কিছুই, দিয়ে এলাম হৃদয় উজাড় করে! ভুল করেও দাওনি কিছুই তুমি মোরে! এমন ধারণায়- কতবার পুড়ে হয়েছি ছাই, অসীম যাতনায়। আজ বিশ্বাসের পথ পেড়িয়ে বুঝেছি শেষে যা দিয়েছি, পেয়েছি অধিক তোমায় ভালবেসে। হাসতে হয়ত পারনি‘ক তুমি, ভুবন ভোলানো হাসি আমার কারণে তোমার চোখ জলে হয়েছে বাসি। …

বোধোদয় Read More »

অজানিতা

বন্ধু আমার- তোমায় বোঝার শেষ হলনা তবু। বিধাতাই তোমায় বুঝতে পারেনি, সব! নারী- আমি বামন ধুলিন ধরার, চন্দ্রমুখী বুঝতে তোমায় পারব কি আর কভু? আমি মেঘে ছায়ায় ধুলিকণা হয়ে তোমার তন্বী দেহে বৃষ্টিধারা হয়ে মিশেছি শুক্রে শোণিত স্নেহে। আমি তোমার ঠোটে জমে একবিন্দু জল খরতাপে দেখেছি তোমার সাহারার মরুতল। তবু সম্পূর্ণ হয়নি তোমায় বোঝা সত্যিই …

অজানিতা Read More »

“অন্ধকারের বনলতা সেন ও আলোকিত সুলতা”

বাংলা সাহিত্যে কবি জীবননান্দ দাশের কাব্যনায়িকা বনলতা সেন। তাকে নিয়ে অতীতে অনেক মাতামাতি হলে ও বিষয়টি এখন থিতিয়ে পড়েছে। প্রাচীন যুগের আবহে যে বনলতাকে তিনি উপস্থাপন করেছেন সে পরিবেশ আজ আর নেই। আজ আর কেউ অন্ধকারে দয়িতার সাথে সাক্ষাৎ করতে যায় না। প্রেম আজ আর কোন গোপনীয়তার ধার ধারে না। তরুণ-তরুণীর প্রেম আজ প্রকাশ্য দিবালোকে …

“অন্ধকারের বনলতা সেন ও আলোকিত সুলতা” Read More »

অমর একুশে বইমেলায় বেষ্টসেলার কাব্যগ্রন্থ-”তবুও বৃষ্টি আসুক”

                  গ্রন্থ পর্যালোচনা “তবুও বৃষ্টি আসুক” –ডঃ আশরাফ সিদ্দিকী সাবেক মহাপরিচালক বাংলা একাডেমী। গ্রন্থের নাম-”তবুও বৃষ্টি আসুক”- এটি কবি শফিকুল ইসলামের চতুর্থ কাব্যগ্রন্থ । তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। “তবুও বৃষ্টি আসুক” গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম …

অমর একুশে বইমেলায় বেষ্টসেলার কাব্যগ্রন্থ-”তবুও বৃষ্টি আসুক” Read More »

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী!!

নতুন সার্ভারে নতুন ঠিকানায় নতুনরূপে সেপ্টেম্বর সংখ্যা ক্রন্দসী প্রকাশিত হয়েছে!! ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধের সমাহার আশা করি সবার ভালোই লাগবে। অক্টোবর সংখ্যার জন্য এখনই সেরা লেখাটি পাঠাতে পারেন লেখকবন্ধুরা। তাছারা এ সংখ্যা থেকে পরীক্ষামূলকভাবে ”ক্রন্দসী সাহিত্য ব্লগ” চালু হয়েছে–এখানেও লিখতে পারেন। । http://krondosee.webs.com/ এছাড়াও ৩৫০টি বাংলাব্লগের ঠিকানার সাইটটিও কাজে লাগাতে পারেন–http://sabmediamaster.blogspot.com/

“সুলতা না বনলতা সেন ???

“সুলতা বনাম বনলতা সেন” একটি তুলনামূলক কাব্য বিশ্লেষণ –ডঃ সৈয়দ এস আর কাশফি কবি শফিকুল ইসলামের কবিতায় তার কাব্য প্রেয়সী সুলতার যে নান্দনিক ও শৈল্পিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায় তা সামগ্রিক ও কাব্যময়। কবি জীবনানন্দ দাসের বনলতাসেনের মতো কোন খন্ড চিত্রকল্প নহে। বর্ণনা এখানে সফল, কাব্যময় এবং জীবন্ত। জীবনানন্দদাস বনলতা সেনের মুখশ্রী ও চুলে কাব্য …

“সুলতা না বনলতা সেন ??? Read More »

কোনো ভিনগ্রহ

ছুটছি তো ছুটছি আমি অবিরাম এ ছোটার কোনো শেষ নেই– পেছনে ফেলে যাচ্ছি একে একে পথ বাঁকের পথ বাঁক যেনো ট্রেন থেকে দেখা চলন্ত পরিবেশ; পেছনে ছুটছে গাছপালা নদী পাখি হারিয়ে যাচ্ছে দৃশ্যাবলী বাড়িঘর সব হঠাৎ দেখি উধাও হয়ে গেছে আমারই প্রিয় বাংলাদেশ! এ এক নতুন ভূখন্ড নাকি আবার কোনো ভিনগ্রহ অচেনা জগত? যেদিকে তাকাই …

কোনো ভিনগ্রহ Read More »

‘প্রত্যয়ী যাত্রা’ ও প্রাসঙ্গিক ভাবনা

    -মুহাম্মদ শামসুল হক শামস্ কবি ও গীতিকার । *** কাব্যমনস্ক বিবেকী সত্তার মানুষ, সত্য সাধনায় অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসের নির্ভীক ব্যক্তিত্ব শফিকুল ইসলামের লেখার ভান্ডারে সঞ্চিত পান্ডুলিপি থেকে ইতোমধ্যে তার বেশ কয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে । আলোচিতব্য কাব্যগ্রন্থ “প্রত্যয়ী যাত্রা” তারই সাম্প্রতিক প্রয়াস । তার নিরলস প্রয়াস প্রমাণ করে যে, তার অপ্রতিরুদ্ধ্ গতি …

‘প্রত্যয়ী যাত্রা’ ও প্রাসঙ্গিক ভাবনা Read More »

ঈদুল ফিতর সংখ্যায় লেখা আহবান

ক্রন্দসী’র ঈদ সংখ্যায় আগ্রহীরা আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিতে পারেন। গল্প, কবিতা-ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, বই সমালোচনা, রম্য ইত্যাদি সাদরে গৃহীত হবে। লেখা পাঠাবার শেষ সময়—৮ আগস্ট।  লেখা পাঠাতে পত্রিকার ইমেইল ব্যবহার করুন এই লিঙ্কে গিয়ে— এখানে ক্লিক করুন  

একুশে বইমেলার কাব্যগ্রন্থ “দহন কালের কাব্য”

  গ্রন্থ পর্যালোচনাঃ”দহন কালের কাব্য ” –এম,এ মান্নান (রিপন)     কবি শফিকুল ইসলামের চিন্তা চেতনা বা দর্শন অনেকটাই এদেশের সাধারণ মানুষদের নিয়ে। যাদের অধিকাংশই মেহনতী শ্রমজীবী। যাদেরকে খেটে খাওয়া, সর্বহারা, সামাজিক বঞ্চিত মানব শ্রেণীকে বুঝায়। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থে এ সম্পর্কে ধারনা আমরা পেয়েছি। কিন্তু আমি অনেকটা বিস্মিত হয়েছি তার একটি কাব্যগ্রন্থটি পড়ে। বইটি …

একুশে বইমেলার কাব্যগ্রন্থ “দহন কালের কাব্য” Read More »