রাজনীতি

আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবীকে সমর্থন দেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ২৭(৪) ধারায় বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীন উৎস থেকে হতে হবে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বেতন সেমিস্টার প্রতি ৩৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার ঘোষাণা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন এ অস্বাভাবিক বর্ধিত বেতনের বিপক্ষে। বাস্তবতা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেশিরভাগ অংশই মধ্যবিত্ত আর গরীব …

আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যায্য দাবীকে সমর্থন দেই Read More »

নিউইয়র্কে হুমায়ূন আহমেদকে দশ হাজার ডলার দিলেন শেখ হাসিনা

জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ বর্তমানে নিউইয়র্কে আছেন চিকিৎসার জন্য, তিনি কোলন ক্যানসারে আক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হুমায়ূন আহমেদকে দেখতে যেয়ে দশ হাজার ডলারের চেক প্রদান করেছেন এবং তাঁর চিকিৎসার জন্য রাষ্টীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী হুমায়ূন আহমেদকে দেখতে গিয়েছেন, খুব ভাল, কিন্তু তাকে দশ হাজার ডলারের চেক প্রদানের ব্যাপারটা মোটেও ভাল লাগলো না। …

নিউইয়র্কে হুমায়ূন আহমেদকে দশ হাজার ডলার দিলেন শেখ হাসিনা Read More »

সন্ত্রাসী পুলিশের মানুষ হত্যার নতুন কৌশল

বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হলো বাংলাদেশ পুলিশ। সাম্প্রতিক ঘটনাগুলোর প্রক্ষিতে এ কথা বলা ছাড়া আর উপায় নাই। মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের হাতে পরলে এখন জীবন বিপন্ন। জুলাইয়ের ২৭ তারিখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিলন হত্যাকান্ডের একটি ভিডিও আজকে প্রকাশ পেয়েছে। পুলিশের সহযোগীতায় গনপিটুনির মাধ্যমে মিলনকে হত্যা করা হয়। পুরো হত্যাকান্ডটি ভিডিও করে রাখে যে কেউ। …

সন্ত্রাসী পুলিশের মানুষ হত্যার নতুন কৌশল Read More »

যা দেখাচ্ছেন আমাদের ডিজিটাল সরকার!

এ কষ্ট আর সহ্য হয় না। মাঝে মাঝে প্রচন্ড রাগ লাগে, আবার অসহায় মনে হয় নিজেকে। দেশ নাকি অগ্রগতির দিকে যাচ্ছে! বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, জনগনের ইনকাম বাড়ছে, মানুষ সুখে শান্তিতে আছে! বাস্তবতা হলো আমাদের মতো মধ্যবিত্ত আর গরীবদের অবস্হার কোন উন্নতি হয় নি, দিন দিন এদেশে বসবাস কষ্টদায়ক হয়ে যাচ্ছে। গভীর কষ্ট নিয়ে লেখা শুরু …

যা দেখাচ্ছেন আমাদের ডিজিটাল সরকার! Read More »

শুভ জন্মদিন নেলসন ম্যান্ডেলা

আজ মাদিবা’র জন্মদিন। দক্ষিন আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা মাদিবা নামে পরিচিত। বর্ণবাদ বিরোধী কিংবদন্তি এই বিশ্বনেতার আজ ৯৩ তম জন্মদিন। সেই সাথে আজ নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস। ২০০৯ সালে জাতিসংঘ তাঁর জন্মদিনকে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। পুরো নাম নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা। জন্ম ১৯১৮ সালের ১৮ই জুলাই। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের নেতা হিসেবে …

শুভ জন্মদিন নেলসন ম্যান্ডেলা Read More »

ওয়েবের জন্য লেখা আহবান কর করছি…

আমাদের প্রকাশিত www.bd24live.com এ বিভিন্ন বিভাগের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহবান করিছি।

সরকারের কনকোফিলিপসের সাথে গ্যাস চুক্তি – কিছু বিশ্লেষণধর্মী লেখা

আমেরিকার তেল গ্যাস কোম্পানি কনকোফিলিপসের সাথে সরকারের গ্যাস চুক্তি নিয়ে বেশ কিছুদিন হলো সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। ব্লগে ব্লগে বিষয়টা নিয়ে তুমুল আলোচনা চলছে, ব্লগাররা চুক্তি বিরুদ্ধে তেল গ্যাস কমিটির সাথে রাস্তায় নেমেছে। দেশের স্বর্থবিরোধী এ চুক্তির ফলে বঙ্গোপসাগরের দুটি স্হানে উত্তোলিত বেশিরভাগ গ্যাস দেশ থেকে লুট হয়ে যাবে, আমাদেরই আবার বেশি দামে তাদের কাছে …

সরকারের কনকোফিলিপসের সাথে গ্যাস চুক্তি – কিছু বিশ্লেষণধর্মী লেখা Read More »

বিসমিল্লাহ ও রাস্ট্রধর্ম ইসলাম অপরিবর্তিত রেখে সংবিধান সংশোধন

সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে আর রাষ্ট্রধর্ম হিসেবে কোন ধর্ম থাকবে না এবং সকল মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটা সংবিধান হবে এই ভেবে শেখ হাসিনাকে সাধুবাদ দিচ্ছিলেন মুক্তমনারা, অন্য ধর্মের লোকেরা সাধুবাদ দিচ্ছিলেন এই ভেবে যে তারা মুসলমানদের উপরে মর্যাদা না পাক কিন্তু নিচে অন্তত্ব থাকতে হচ্ছে না। নাহ্ হলো না। শেখ মুজিবের উত্তরসূরী হিসেবে …

বিসমিল্লাহ ও রাস্ট্রধর্ম ইসলাম অপরিবর্তিত রেখে সংবিধান সংশোধন Read More »

পশ্চিমবঙ্গে বামফ্রন্ট পরাজিত

৩৪ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থেকে বামফ্রন্টের বিদায় নিতে হলো। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। বেশ কিছুদিন আগে থেকেই অনেকেই ধারনা করেছিলেন এবার বামফ্রন্ট সরকারের যাবার সময় হয়ে গেছে। ১৯৭৭ সালে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রথম ক্ষমতায় আসে। জ্যোতি বসু একাই ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। …

পশ্চিমবঙ্গে বামফ্রন্ট পরাজিত Read More »

বাউলদের চুল দাড়ি কেটে নিয়ে অপমান

২৮ জন বাউলকে গান গাওয়ার অপরাধে মসজিদে নিয়ে তওবা পড়িয়ে চুল দাড়ি কেটে কেটে নেওয়া হলো। ঘটনাটি ঘটিয়েছেন আওয়ামী লীগের কিছু নেতা কর্মী। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে পরিচিত এবং আমাদের সংস্কৃতিরও ধারক বাহক নাকি তারাই। অথচ তাদের কাছ থেকেই এমন সাম্প্রদায়িক আচরন! এ ঘটনার মধ্য দিয়ে তারা শুধু বাউলদেরই অপমান করলেন না, দেশীয় …

বাউলদের চুল দাড়ি কেটে নিয়ে অপমান Read More »